আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দীর্ঘ এই ছুটির সময় অফিসের নিরাপত্তা বজায় রাখা, বিদ্যুৎ অপচয় রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে অফিস ত্যাগ করার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কক্ষের লাইট, ফ্যান, বৈদ্যুতিক সুইচ ও কম্পিউটার বন্ধ আছে কি না তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য অগ্নিকাণ্ড বা যান্ত্রিক ত্রুটি এড়াতে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্লাগ খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দীর্ঘ সময় অফিস বন্ধ থাকায় কোনো কক্ষে পচনশীল বস্তু থেকে দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং ভবনের কোথাও—বিশেষ করে ওয়াশরুম বা আশপাশে পানি জমে না থাকে—সেদিকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এডিস মশার বিস্তার রোধে কোথাও পানি জমে থাকার সুযোগ না রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। তিনি বলেন, ইতোপূর্বে শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার মত এবার তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারসহ উর্ধতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। এ সময় তারা দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ বেশকিছু পরিকল্পনা মন্ত্রীর কাছে পেশ করেন। পরে শিক্ষামন্ত্রী দক্ষ জাতি গঠনের তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে তাঁরা দেশে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা অর্জন এবং শিক্ষা জীবন শেষে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার শুরুতে ইউসিএসআই ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়। কর্ম ব্যস্ততার মধ্যে সময় দেয়া এবং ধৈর্যসহকারে বক্তব্যে শোনার জন্য মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। দক্ষ জাতি গঠনে মন্ত্রীর পরিকল্পনা ও যে কোন উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আশা করেন আগের মেয়াদে শিক্ষাঙ্গন নকলমুক্ত করতে ড. এহসানুল হক মিলন যেভাবে সফল হয়েছেন তেমনিভাবে এই মেয়াদে দক্ষ জাতি গঠনের কাজেও শিক্ষামন্ত্রী সফল হবেন। উল্লেখ্য, ড. এহসানুল হক মিলন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) এর পরিচালক হিসেবে এক বছর নেতৃত্ব দিয়েছেন। তাঁর দায়িত্বকালে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে পেশাভিত্তিক দক্ষতা অর্জনে বিভিন্ন পরিকল্পনা ও কারিকুলাম প্রবর্তন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দীর্ঘ এই ছুটির সময় অফিসের নিরাপত্তা বজায় রাখা, বিদ্যুৎ অপচয় রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে অফিস ত্যাগ করার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কক্ষের লাইট, ফ্যান, বৈদ্যুতিক সুইচ ও কম্পিউটার বন্ধ আছে কি না তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য অগ্নিকাণ্ড বা যান্ত্রিক ত্রুটি এড়াতে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্লাগ খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় অফিস বন্ধ থাকায় কোনো কক্ষে পচনশীল বস্তু থেকে দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং ভবনের কোথাও—বিশেষ করে ওয়াশরুম বা আশপাশে পানি জমে না থাকে—সেদিকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এডিস মশার বিস্তার রোধে কোথাও পানি জমে থাকার সুযোগ না রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে তার কার্যালয়। শনিবার এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সির এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’ দাবির বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে কি না। জবাবে দপ্তরটি জানায়, ‘এগুলো ভুয়া খবর; প্রধানমন্ত্রী ভালো আছেন।’ এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে, কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। ওই হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও ছিলেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওসব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সরকার রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন উপাচার্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক রইস উদ্দিন, যিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে দেওয়া হয়েছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ নতুন উপাচার্য হলেন অধ্যাপক মো. মাসউদ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান। শিক্ষামন্ত্রী আরও জানান, শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।