রমজানের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা সারাবছরের রোজার মত। কীভাবে?
রাসুলুল্লাহ ﷺ বলেন,
مَن صامَ رَمَضانَ ثُمَّ أتبَعَه سِتًّا مِن شَوّالٍ كانَ كَصيامِ الدَّهرِ.
“যে ব্যক্তি রমযানের রোজা রাখে, তারপর তার সাথে শাওয়ালে ছয়টি রোজা রাখে, সে যেন সারা বছরের রোজা রেখেছে।" (মুসলিম)
রোজা মোট ৩০+৬=৩৬ টি। বছরে ৩৬৫ দিন। ৫ দিন রোজা রাখা নিষেধ। বাকী ৩৬০ দিন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
“যে ব্যক্তি একটি ভালো কাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে তার দশগুণ প্রতিদান…” (আনআম)
অতএব, ৩৬×১০=৩৬০ (সারাবছর)।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। তিনি বলেন, ইতোপূর্বে শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার মত এবার তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদারসহ উর্ধতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। এ সময় তারা দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ বেশকিছু পরিকল্পনা মন্ত্রীর কাছে পেশ করেন। পরে শিক্ষামন্ত্রী দক্ষ জাতি গঠনের তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ ব্যাপারে বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে তাঁরা দেশে উচ্চ শিক্ষার বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা অর্জন এবং শিক্ষা জীবন শেষে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার শুরুতে ইউসিএসআই ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল ও ক্রেস্ট উপহার দেয়া হয়। কর্ম ব্যস্ততার মধ্যে সময় দেয়া এবং ধৈর্যসহকারে বক্তব্যে শোনার জন্য মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ। দক্ষ জাতি গঠনে মন্ত্রীর পরিকল্পনা ও যে কোন উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আশা করেন আগের মেয়াদে শিক্ষাঙ্গন নকলমুক্ত করতে ড. এহসানুল হক মিলন যেভাবে সফল হয়েছেন তেমনিভাবে এই মেয়াদে দক্ষ জাতি গঠনের কাজেও শিক্ষামন্ত্রী সফল হবেন। উল্লেখ্য, ড. এহসানুল হক মিলন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসডিআই) এর পরিচালক হিসেবে এক বছর নেতৃত্ব দিয়েছেন। তাঁর দায়িত্বকালে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে পেশাভিত্তিক দক্ষতা অর্জনে বিভিন্ন পরিকল্পনা ও কারিকুলাম প্রবর্তন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে তার কার্যালয়। শনিবার এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সির এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’ দাবির বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে কি না। জবাবে দপ্তরটি জানায়, ‘এগুলো ভুয়া খবর; প্রধানমন্ত্রী ভালো আছেন।’ এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে, কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। ওই হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও ছিলেন। এর জবাবে ইসরায়েল, জর্ডান ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওসব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা।
ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া উপজেলায় অভিনব কায়দায় দুই নারী মাদক কারবারি মাদক বহন করছিল এবং সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। ১২/০৪/২০২৬ সকাল ১১.৪৫ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর সভাস্থ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন এস আই ফারুক এস আই ইমরান ও সঙ্গীয়ও ফোর্স সহ এই অভিযান পরিচালনাকালে এ সময় ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। এবং তাদের দেহ তল্লাশীকালে অভিনব কায়দায় শরীরের সাথে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ জনের নিকট হতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করে আখাউড়া থানা পুলিশের এই চৌকস টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আমেনা আক্তারের বিরুদ্ধে ০৩টি এবং ফুল বানুর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। আমেনা আক্তার (২৪) স্বামী আনোয়ার হোসেন মাতা সুফিয়া গ্রাম আব্দুল্লাহপুর২। ফুল বানু (৪২) স্বামী কামাল মিয়া মাতা আরজ বেগম সাং রাধানগর মডেল মসজিদপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্ত আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানানো হয় মাদকের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশ জিরো টলারেন্স এ কাজ করছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাটি পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী হওয়ায় বিভিন্ন সময় অপরাধীর মাদককার বাড়ি চোরাচালানি ও মাদক পাচার সহ চুরি ডাকাতি ও বিভিন্ন অপরাধিরা মাথাচাড়া দিয়ে ওঠে তবে বসে নেই আখাউড়া থানা পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ যে কোন অপরাধের বিষয়ে সোচ্চার রয়েছেন এবং তিনি জিরো টলারেন্স এর কাজ করার জন্য কঠোর নির্দেশনাও দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল থানা গুলি কে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছেন আখাউড়া থানা পুলিশ। আর এইসব অভিযানগুলি দিকনির্দেশনা দিচ্ছেন সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) তানভীর আহমদ এর সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এস.আই(নিরস্ত্র) শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম ধরখার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ডিউটি করা কালে ইং-২৮/০৩/২০২৬ তারিখ, রাত ০১.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০২নং ধরখার ইউপিস্থ ধরখার বাসষ্ট্যান্ডের পূর্বে পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের বাগানের পাশে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাত দলের সদস্যরা ছোটাছুটি করিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে অফিসার ফোর্সের সহায়তায় ১। মো: রাসেল (৩১), পিতা-মো: তারু মিয়া, মাতা-রাবেয়া খাতুন, সাং-হাসিমপুর(ভাটামাথা), ধরখার ইউপি, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণাবড়িয়া, ২। মো: জাবেদ খাদেম (২৭), পিতা-মৃত জামিল হোসেন খাদেম, সাং-দূর্গাপুর (মধ্যপাড়া), ০১নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, ৩। মো: অলিউল্লাহ ভূইয়া @ বাবু (২২), পিতা-মৃত মিজান ভূইয়া, মাতা- বকুল বেগম,সাং-ধরখার (উত্তর পাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া'দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাতনামা ০৮/১০ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী ও পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া ০১। ০১(এক) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহার দৈর্ঘ্য বাট সহ ২৭ ইঞ্চি, ২। ০১(এক) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহার দৈর্ঘ্য বাট সহ ২৮ ইঞ্চি, ০৩। ০১(এক) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় ছুরি, যাহার দৈর্ঘ্য ১২ ইঞ্চি, ০৪। ০১(এক) টি কাঠের বাটযুক্ত সবুজ রঙ্গের টেপযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহার দৈর্ঘ্য ২২ ইঞ্চি, ০৫। ০১টি ষ্টিলের ফোল্ডিং দেশীয় ছুরি, যাহা খোলা অবস্থায় ৭ ইঞ্চি, ০৬। ০১টি পুরাতন লোহার রড, যাহা লম্বায় ২৪ ইঞ্চি, ০৭। ০১ (একটি) HUAWEi y6 pro পুরাতন সীমবিহীন মোবাইল ফোন, যাহার IMEI No: 860026046699306, IMEI No:860026046735316 সহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। এ বিষয়ে আমাদের কথা হয় আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলামের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন জনগণের জানমালের দায়িত্ব পুলিশের সেই ক্ষেত্রে সকল ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে আখাউড়া থানা পুলিশ। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি চুরি ডাকাতি মাদক কারবার এই ধরনের অপরাধ নির্মূলে আমরা সোচ্চার হয়েছি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ধজনগর সীমান্তে ৮ ই মে ২০২৬ শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ভারতীয় সীমান্তের ২০০ গজ ভেতরে মোঃ মোরসালিন ও নবীর হোসেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন। পরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে মরা দেহ দুটি ফেরত দেওয়া হয়। সেখানে বিজিবির সুলতানপুর (৬০) ব্যাটালিয়নের কমান্ডারের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করে বিএসএফ। তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ১২ই মে সকাল ১১ টায় তাদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর জন্য আসেন বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি নিহত পরিবারের সদস্যদের কে সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে কোন আর্থিক সহায়তা না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন। তিনি তাদের কবর জিয়ারত করে তার বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন এবং মানুষ যত অপরাধী হোক তাকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই। তিনি আরো বলেন সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ মাদক প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী। এবং তিনি বলেন এই মাদক কারবারীদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি জড়িত তা না হলে বাংলাদেশে এত মাদক কিভাবে ডুকছে ঢাকায় কিভাবে মাদক পাওয়া যাচ্ছে। এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। নাসির উদ্দিন পাটোয়ারী এই দুই ব্যক্তির পরিবারের সাথে সময় কাটান তাদের দীর্ঘ সময় কাটিয়ে তার সফর শেষ করেন।
রমজানের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা সারাবছরের রোজার মত। কীভাবে? রাসুলুল্লাহ ﷺ বলেন, مَن صامَ رَمَضانَ ثُمَّ أتبَعَه سِتًّا مِن شَوّالٍ كانَ كَصيامِ الدَّهرِ. “যে ব্যক্তি রমযানের রোজা রাখে, তারপর তার সাথে শাওয়ালে ছয়টি রোজা রাখে, সে যেন সারা বছরের রোজা রেখেছে।" (মুসলিম) রোজা মোট ৩০+৬=৩৬ টি। বছরে ৩৬৫ দিন। ৫ দিন রোজা রাখা নিষেধ। বাকী ৩৬০ দিন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا “যে ব্যক্তি একটি ভালো কাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে তার দশগুণ প্রতিদান…” (আনআম) অতএব, ৩৬×১০=৩৬০ (সারাবছর)।