কসবা উপজেলায় বিএসএফের গুলিতে নিহত দুই যুবকের কবর জিয়ারত করেন নাসির উদ্দিন পাটোয়ারী
কসবা উপজেলায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত
কসবায় পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযানে বড় বড় চালান ধরা পড়ছে বিজিবির জালে
আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে (০২) নারী মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাহাপুর ও আড়াইবাড়ি দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাহাপুর ও আড়াইবাড়ি দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া জুন ১৩, ২০২৬ 0
কসবা উপজেলায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত
অপরাধ

কসবা উপজেলায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ১৮, ২০২৬ 0
বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর মৃতদেহ পাওয়া গেছে

Admin মার্চ ১৯, ২০২৬ 0
রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথসহ ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সরকার রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন উপাচার্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক রইস উদ্দিন, যিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে দেওয়া হয়েছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ নতুন উপাচার্য হলেন অধ্যাপক মো. মাসউদ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান। শিক্ষামন্ত্রী আরও জানান, শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

রমজানের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা সারাবছরের রোজার মত। কীভাবে?

রমজানের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা সারাবছরের রোজার মত। কীভাবে? রাসুলুল্লাহ ﷺ বলেন, مَن صامَ رَمَضانَ ثُمَّ أتبَعَه سِتًّا مِن شَوّالٍ كانَ كَصيامِ الدَّهرِ. “যে ব্যক্তি রমযানের রোজা রাখে, তারপর তার সাথে শাওয়ালে ছয়টি রোজা রাখে, সে যেন সারা বছরের রোজা রেখেছে।" (মুসলিম) রোজা মোট ৩০+৬=৩৬ টি। বছরে ৩৬৫ দিন। ৫ দিন রোজা রাখা নিষেধ। বাকী ৩৬০ দিন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا “যে ব্যক্তি একটি ভালো কাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে তার দশগুণ প্রতিদান…” (আনআম) অতএব, ৩৬×১০=৩৬০ (সারাবছর)।

ঈদের ছুটিতে দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মাউশির দিকনির্দেশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দীর্ঘ এই ছুটির সময় অফিসের নিরাপত্তা বজায় রাখা, বিদ্যুৎ অপচয় রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে অফিস ত্যাগ করার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কক্ষের লাইট, ফ্যান, বৈদ্যুতিক সুইচ ও কম্পিউটার বন্ধ আছে কি না তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য অগ্নিকাণ্ড বা যান্ত্রিক ত্রুটি এড়াতে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্লাগ খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় অফিস বন্ধ থাকায় কোনো কক্ষে পচনশীল বস্তু থেকে দুর্গন্ধ সৃষ্টি না হয় এবং ভবনের কোথাও—বিশেষ করে ওয়াশরুম বা আশপাশে পানি জমে না থাকে—সেদিকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এডিস মশার বিস্তার রোধে কোথাও পানি জমে থাকার সুযোগ না রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার অনুরোধ জানানো হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযানে ভারত থেকে আসা ১ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলাটি ১৯ কিলোমিটার সীমান্ত হওয়ায় অনেক সময় চোরাকারবারিরা মাথা চারা দিয়ে ওঠে তবে বসে নেই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিভিন্ন সময়ে অবৈধ মালামালের বড় বড় চালান নিয়ে ধরা পড়ছে বিজিবি অভিযানে। ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনাকালীন ব্রাহ্মণবাড়িয়া *সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযানে প্রায় ০১ কোটি ৯০ লক্ষ ৬৬ হাজার ৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ভিবিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)  গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়।    ০৪ এপ্রিল ২০২৬ তারিখে* সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল বিওপি, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা বিওপির টহলদল  দায়িত্ব পূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে *০১টি পিকআপসহ ভারতীয় বিপুল পরিমাণ জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ী, বাসমতি চাউল, সাবান, ফুসকা ও বাঁজী ও ভিবিন্ন প্রকার ঔষধ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট নিরুপিত সিজার মূল্য আনুমানিক ১,৯০,৬৬,০৭০/- (এক কোটি নব্বই লক্ষ চেষট্টি হাজার সত্তর) টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  উর্ধ্বতন কর্তৃপক্ষ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০) বিজিবি লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি পরিচালক ও অধিনায়ক বলেন সীমান্ত নিরাপত্তায় অতন্ত্র প্রহরী বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড সদা সর্বদা সচেষ্ট রয়েছে এবং চোরা চালানোর বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযান অব্যাহত রয়েছে।

Follow us

Recommended posts

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাহাপুর ও আড়াইবাড়ি দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাহাপুর ও আড়াইবাড়ি দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া জুন ১৩, ২০২৬ 0

Top week

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে (০২) নারী মাদক কারবারী গ্রেফতার
অপরাধ

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে (০২) নারী মাদক কারবারী গ্রেফতার

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ১৩, ২০২৬ 0
News stories

শিক্ষা

View more
রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথসহ ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথসহ ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সরকার রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন উপাচার্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক রইস উদ্দিন, যিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলামকে দেওয়া হয়েছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ নতুন উপাচার্য হলেন অধ্যাপক মো. মাসউদ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান। শিক্ষামন্ত্রী আরও জানান, শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

Admin মার্চ ১৬, ২০২৬ 0

দক্ষ জাতি গঠনে শিক্ষাব্যবস্থার সংস্কারকে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

অপরাধ

View more
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাহাপুর ও আড়াইবাড়ি দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাহাপুর ও আড়াইবাড়ি দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সাহাপুর ও আড়াইবাড়ী এই দুই গ্রামের মধ্যে তিন দিনের উত্তেজনায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে কসবার কদমতলী মোড় রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার   সূত্র সাহাপুর গ্রামের এক মহিলা আড়াই বাড়িরর এক হজ্জ অফিসের মাধ্যমে হজে গমন করে হজের কার্যক্রম শেষে তারা ওই অফিসের মাধ্যমে দেশে ফেরত আসেন ১০ই জুন। দেশে ফেরত আসার পর তারা জানতে পারেন তাদের সাথে থাকা লাগেজ ফেরত আসে নাই। ঘটনার সূত্রপাত সেখান থেকে এক পর্যায়ে হজযাত্রী এবং হজ অফিসের প্রতিনিধির সাথে বাগ বিতণ্ডা শুরু ও উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে প্রথম দিন থেকে এই উত্তেজনা শুরু। ঘটনাটি মীমাংসা না হওয়ায় মহিলা হজ যাত্রী আত্মীয়-স্বজনরা হজ্জ অফিসে আসেন এবং তারা সেদিন তাদের অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া যায়। তারপর ঘটনাটি পুলিশের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে শান্ত হয়ে যায় পরবর্তীতে। ১৩ই জুন শনিবার সকাল ১০ ঘটিকায় এই দুই গ্রামের মধ্যে পুনরায় লাঠি সোটা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কসবা উপজেলা প্রশাসন বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন এবং জেলা থেকে ডিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থার সদস্যরা  ঘটনাস্থলে আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত এ কাজ করেন। একপর্যায়ে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষের পর কসবা উপজেলার রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে ঘটনাটি মীমাংসার জন্য উভয়পক্ষ সম্মত ও আশ্বস্ত হয়ে দুই পক্ষ সংঘর্ষ থেকে সরে আসেন। এ বিষয়ে প্রতিবেদকের কথা হয় কসবা উপজেলা প্রশাসন কসবা থানার ওসি এবং কসবা উপজেলায় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে একজন কসবা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াসের সাথে। তার কাছে প্রশ্ন ছিল এই সংঘর্ষ এ রাতে জনপ্রতিনিধিরা কি ধরনের ভূমিকা নিয়েছেন।   এই প্রশ্নের জবাবে তিনি জানান আমরা এই দুই গ্রামের উভয় পক্ষের ১০ জন প্রতিনিধির সাথে বৈঠক করেছি এবং এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা আমাদের সাথে হয়েছে। এবং আজকে সন্ধ্যায় এ বিষয়টি মীমাংসা নিশ্চিতকরণে আমরা বৈঠকে বসবো। এবং আমরা উভয়পক্ষকে অনুরোধ করেছি আইনশৃঙ্খলা রক্ষায় কেউ আইনকে হাতে তুলে নেবেন না। আমরা স্থানীয় ভাবে মীমাংসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এবং উভয়পক্ষ আমাদের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা আমাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। বিদায় আমরা আশা করছি অতি দ্রুতই বিষয়টি সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আমাদের কথা হয় কসবা থানার অফিসার ইনচার্জ ওসি নাজনিন সুলতানার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন একটু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাপুরের যারা গ্রামবাসী রয়েছেন তারা আজ সকাল দশটায় লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কদমতলী মোড়ে এসে রণক্ষেত্র করার চেষ্টা করেন কিন্তু আমরা আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থেকে সংঘর্ষ এড়াতে সমর্থ হয়েছি।   এবং আমরা উভয়পক্ষকে শান্তি বজায় রেখে তাদের দাবি-দাওয়া পেশ করার জন্য নির্দেশ দিয়েছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন তারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না এবং মীমাংসার জন্য প্রয়োজনীয় শান্তি আলোচনা পদক্ষেপ গ্রহণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। এ সংঘর্ষে পুলিশক কি পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে তিনি জানান আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছি এবং উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে সমর্থ হয়েছি।   এই ঘটনায় কোন পুলিশ সদস্য হতাহত হয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান হয়তো কারো কারো ইট পাটকেলের আঘাত লেগেছে তবে বড় ধরনের কোন হতাহতের ঘটেনি আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানের কারণে। অবশেষে স্থানীয় নেতৃবৃন্দ সহ উভয়পক্ষ মীমাংসা বসতে সম্মত হয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিরাজমান রয়েছে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ ওসি নাজনীন সুলতানা।

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া জুন ১৩, ২০২৬ 0

কসবায় ৪২ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ ১ মাদক কারবারী গ্রেফতার

কসবা উপজেলায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত

কসবা উপজেলায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত

াহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)   অভিযানে বড় বড় চালান ধরা পড়ছে বিজিবির জালে

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযানে বড় বড় চালান ধরা পড়ছে বিজিবির জালে

আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে (০২) নারী মাদক কারবারী গ্রেফতার
আখাউড়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে (০২) নারী মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া উপজেলায় অভিনব কায়দায় দুই নারী মাদক কারবারি মাদক বহন করছিল এবং সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। ১২/০৪/২০২৬  সকাল ১১.৪৫ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌর সভাস্থ মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন এস আই ফারুক এস আই ইমরান ও সঙ্গীয়ও ফোর্স সহ এই অভিযান পরিচালনাকালে  এ সময়  ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। এবং তাদের দেহ তল্লাশীকালে অভিনব কায়দায় শরীরের সাথে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ জনের নিকট হতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করে আখাউড়া থানা পুলিশের এই চৌকস টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আমেনা আক্তারের বিরুদ্ধে ০৩টি এবং ফুল বানুর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। আমেনা আক্তার (২৪) স্বামী আনোয়ার হোসেন মাতা সুফিয়া গ্রাম  আব্দুল্লাহপুর২। ফুল বানু (৪২) স্বামী কামাল মিয়া মাতা আরজ বেগম সাং রাধানগর মডেল মসজিদপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্ত আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানানো হয় মাদকের বিরুদ্ধে আখাউড়া থানা পুলিশ জিরো টলারেন্স এ কাজ করছে এবং মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম।

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ১৩, ২০২৬ 0
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাল্যবিবাহ অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাল্যবিবাহ অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযানে ভারত থেকে আসা ১ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অভিযানে ভারত থেকে আসা ১ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ

কসবা থানায়  অবৈধ মাদক ১২ কেজি গাঁজা ও সিএনজি সহ দুই মাদক কারবারি গ্রেফতার

কসবা থানায় অবৈধ মাদক ১২ কেজি গাঁজা ও সিএনজি সহ দুই মাদক কারবারি গ্রেফতার

আখাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ০৩ ডাকাত গ্রেফতার
আখাউড়া থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ০৩ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাটি পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী হওয়ায় বিভিন্ন সময় অপরাধীর মাদককার বাড়ি চোরাচালানি ও মাদক পাচার সহ চুরি ডাকাতি ও বিভিন্ন অপরাধিরা মাথাচাড়া দিয়ে ওঠে তবে বসে নেই আখাউড়া থানা পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ যে কোন অপরাধের বিষয়ে সোচ্চার রয়েছেন এবং তিনি জিরো টলারেন্স এর কাজ করার জন্য কঠোর নির্দেশনাও দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল থানা গুলি কে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছেন  আখাউড়া থানা পুলিশ। আর এইসব অভিযানগুলি দিকনির্দেশনা দিচ্ছেন  সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল  এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম  এর সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) তানভীর আহমদ এর সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এস.আই(নিরস্ত্র) শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম ধরখার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ডিউটি করা কালে ইং-২৮/০৩/২০২৬ তারিখ, রাত ০১.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০২নং ধরখার ইউপিস্থ ধরখার বাসষ্ট্যান্ডের পূর্বে পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের বাগানের পাশে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাত দলের সদস্যরা ছোটাছুটি করিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে অফিসার ফোর্সের সহায়তায়  ১। মো: রাসেল (৩১), পিতা-মো: তারু মিয়া, মাতা-রাবেয়া খাতুন, সাং-হাসিমপুর(ভাটামাথা), ধরখার ইউপি, থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণাবড়িয়া, ২। মো: জাবেদ খাদেম (২৭), পিতা-মৃত জামিল হোসেন খাদেম, সাং-দূর্গাপুর (মধ্যপাড়া), ০১নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, ৩। মো: অলিউল্লাহ ভূইয়া @ বাবু (২২), পিতা-মৃত মিজান ভূইয়া, মাতা- বকুল বেগম,সাং-ধরখার (উত্তর পাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া'দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাতনামা ০৮/১০ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী ও পালিয়ে যাওয়া আসামীদের ফেলে যাওয়া ০১। ০১(এক) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহার দৈর্ঘ্য বাট সহ ২৭ ইঞ্চি, ২। ০১(এক) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহার দৈর্ঘ্য বাট সহ ২৮ ইঞ্চি, ০৩। ০১(এক) টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় ছুরি, যাহার দৈর্ঘ্য ১২ ইঞ্চি, ০৪। ০১(এক) টি কাঠের বাটযুক্ত সবুজ রঙ্গের টেপযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহার দৈর্ঘ্য ২২ ইঞ্চি, ০৫। ০১টি ষ্টিলের ফোল্ডিং দেশীয় ছুরি, যাহা খোলা অবস্থায় ৭ ইঞ্চি, ০৬। ০১টি পুরাতন লোহার রড, যাহা লম্বায় ২৪ ইঞ্চি, ০৭। ০১ (একটি)  HUAWEi y6 pro পুরাতন সীমবিহীন মোবাইল ফোন, যাহার IMEI No: 860026046699306, IMEI No:860026046735316 সহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।   পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। এ বিষয়ে আমাদের কথা হয় আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলামের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন জনগণের জানমালের দায়িত্ব পুলিশের সেই ক্ষেত্রে সকল ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে আখাউড়া থানা পুলিশ। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি চুরি ডাকাতি মাদক কারবার এই ধরনের অপরাধ  নির্মূলে আমরা সোচ্চার হয়েছি এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Admin মার্চ ২৯, ২০২৬ 0

জীবনযাপন

View more
রমজানের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা সারাবছরের রোজার মত। কীভাবে?
রমজানের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা সারাবছরের রোজার মত। কীভাবে?

রমজানের রোজার সাথে শাওয়ালের ছয় রোজা সারাবছরের রোজার মত। কীভাবে? রাসুলুল্লাহ ﷺ বলেন, مَن صامَ رَمَضانَ ثُمَّ أتبَعَه سِتًّا مِن شَوّالٍ كانَ كَصيامِ الدَّهرِ. “যে ব্যক্তি রমযানের রোজা রাখে, তারপর তার সাথে শাওয়ালে ছয়টি রোজা রাখে, সে যেন সারা বছরের রোজা রেখেছে।" (মুসলিম) রোজা মোট ৩০+৬=৩৬ টি। বছরে ৩৬৫ দিন। ৫ দিন রোজা রাখা নিষেধ। বাকী ৩৬০ দিন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন, مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا “যে ব্যক্তি একটি ভালো কাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে তার দশগুণ প্রতিদান…” (আনআম) অতএব, ৩৬×১০=৩৬০ (সারাবছর)।

Admin মার্চ ২৫, ২০২৬ 0

বিশ্ব

View more
নেতানিয়াহুকে হত্যার গুজব ছড়ালেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে তার কার্যালয়। শনিবার এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সির এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’ দাবির বিষয়ে তাদের কোনো বক্তব্য আছে কি না। জবাবে দপ্তরটি জানায়, ‘এগুলো ভুয়া খবর; প্রধানমন্ত্রী ভালো আছেন।’ এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে, কারণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। ওই হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও ছিলেন।   এর জবাবে ইসরায়েল, জর্ডান ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ওসব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা। 

Admin মার্চ ১৬, ২০২৬ 0

বাংলাদেশ

View more
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) গভীর রাতে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।   স্থানীয়দের বরাতে জানা যায়, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর কাছাকাছি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশে কয়েকজন বাংলাদেশি গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুল গুরুতর আহত হন। তার মুখ, বুক ও মাথায় গুলি লাগে বলে জানা গেছে।   গুলিবিদ্ধ অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া মে ১৪, ২০২৬ 0

কসবা উপজেলায় বিএসএফের গুলিতে নিহত দুই যুবকের কবর জিয়ারত করেন নাসির উদ্দিন পাটোয়ারী

কসবায় পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কসবায় পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আতিয়ানি বিলের পূর্ণ খালখনন শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মুশফিকুর রহমান এমপি ব্রাহ্মণবাড়িয়া ০৪

আতিয়ানি বিলের পূর্ণ খালখনন শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মুশফিকুর রহমান এমপি ব্রাহ্মণবাড়িয়া ০৪

বাদৈর ইউনিয়ন জিয়া বিল খাল খনন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম

কসবা উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ৯ই এপ্রিল বৃহস্পতিবার সরকারি খাল খনন পূর্ণ খনন সংস্কার কর্মসূচি এর শুভ উদ্বোধন। বাদৈর ইউনিয়ন জিয়া বিল খাল খনন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম।    জিয়া বিল খালটি বাদৈর ইউনিয়নের নিমবাড়ী ভাঙতি হতে দেলি পর্যন্ত প্রায় ৩,৫ কিলোমিটার খাল খননের কাজ উদ্বোধন করা হয়।   উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইলিয়াস, ইকলিল আজম সিনিয়র সহ সভাপতি বিএনপি কসবা উপজেলা। কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক কসবা উপজেলা বিএনপি, আশরাফ আলী সাবেক সভাপতি পৌর বিএনপি কসবা উপজেলা, সিরাজুল ইসলাম বাচ্চু সভাপতি বাদৈর ইউনিয়ন বিএনপি ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাদৈর ইউনিয়ন বিএনপি।   এই খাল খননের সম্পূর্ণ তত্ত্বাবধান করবেন বাদৈর ইউনিয়নের চেয়ারম্যান শিপন আহমেদ ভূঁইয়া তিনি জানান দেশের স্বার্থে জাতির স্বার্থে কৃষকের স্বার্থে জলাবদ্ধতা নিরসনে এই ধরনের খাল পণ্য খনেরন অব্যাহত থাকবে বলে আমাকে আশ্বস্ত করেছেন উপজেলা প্রশাসন।

মোহাম্মদ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া এপ্রিল ১০, ২০২৬ 0
নিয়ম অমান্য করে লঞ্চের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। লঞ্চ টার্মিনাল, সদরঘাট, ঢাকা

ঈদ সামনে রেখে তিন পথেই যাত্রীদের ভিড় বাড়ছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর মৃতদেহ পাওয়া গেছে

বাস মালিকরা নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছেন না: সড়কমন্ত্রী দাবি

বাস মালিকরা নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছেন না: সড়কমন্ত্রীর দাবি